1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

‘ধ্রুবতারা’ নামে এই উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধ্রুবতারা’ নামে এই উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিলো। এত চমৎকার উড়োজাহাজগুলো কিনলাম, কিন্তু করোনা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলো।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বেই সমস্যার সৃষ্টি করেছে। জানি না এর থেকে কবে মুক্তি আসবে। করোনায় সারা বিশ্ব স্থবির হয়ে গেল।’

উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিভিল অ্যাভিয়েশন অথোরিটিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সশরীরে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করতে না পেরে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করছি করোনা সমস্যা দূর হবে। আবার সবাই মিলিত হতে পারবো।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪ নভেম্বর বিমানের বহরে যুক্ত হয় নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৯টি।

বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD