1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

দশকের সেরা ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

গত দশ বছরে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা বিরাট কোহলি আইসিসির দশকসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সম্মাননা হিসেবে স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ভারত অধিনায়ক।

এছাড়া তিন সংস্করণে আলাদাভাবেও দশকসেরা ক্রিকেটারদের নামও জানিয়ে দিয়েছে আইসিসি। টেস্টের দশকসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। ওয়ানডের দশক- সেরাও কোহলি। টি-টোয়েন্টি দশকসেরা হিসেবে তারা বেছে নিয়েছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে।

২০১০-২০২০ এই দশকে সেরা নৈপুণ্য দিয়ে এসব অর্জন পাচ্ছেন এই ক্রিকেটাররা।

এই সময়ে সব সংস্করণে অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন কোহলি। গড়েছেন একের পর এক রেকর্ড।

এই দশ বছরে ৮৬ টেস্ট খেলে ৫৩.৬২ গড়ে ৭ হাজার ২৪০ রান করেন কোহলি। তার ব্যাট থেকে এসেছে ২৭ সেঞ্চুরি।

দশ বছরে ২০৮ ওয়ানডেতে কোহলি ৬১.৮৩ গড়ে করেন ১০ হাজার ৩৮৮ রান। শতরানের ইনিংস খেলেন ৩৯ বার। ৮০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০.৩২ গড়ে ২ হাজার ৭৬৮ রান এসেছে তার ব্যাটে। ফিফটির বেশি রান করেছেন ২৪ ইনিংসে।

গত ১০ বছরে টেস্টের রাজা ছিলেন স্মিথ। এই ডানহাতি এক বছর নিষিদ্ধ থাকার পরও নিজের রেকর্ড নিয়ে গেছেন চূড়ায়। ৬৯ টেস্ট খেলে ৬৫.৭৯ গড়ে ৭ হাজার ৪০ রান এসেছে তার ব্যাটে। করেছেন ২৬ সেঞ্চুরি।

গত দশকে উত্থান হওয়া আফগানিস্তানের রশিদ খান টি-টোয়েন্টিতে সেরা। ৪৮ ম্যাচ খেলে নেন ৮৯ উইকেট। প্রতি ১২.৬২ রান খরচায় পেয়েছেন একটি করে উইকেট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD