1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

স্বাগত ২০২১ , বিদায় নিল ২০২০ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

বিদায় নিয়েছে খ্রিস্টীয়  ২০২০ সাল। ঘড়ির কাঁটা রাত ১২টার পার হতেই শুরু হয়েছে নতুন বছর ২০২১। নতুন এ বছরে করোনা থেকে মুক্ত হতে চায় বিশ্ব। করোনার কার্যকর ভ্যাকসিন সহজলভ্য হোক এটাই বিশ্ববাসীর আশা।

নতুন বছর করোনার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ঘরে ঘরে সব বয়সী মানুষের একই প্রত্যাশা, ২০২১ সাল হোক ক্ষতি কাটিয়ে ওঠার।

একদিকে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক নিয়ে নতুন বছরে প্রবেশ করেছে বিশ্ব। অপর দিকে করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ার সুখবরও নতুন বছরের সঙ্গী। জানুয়ারিতেই বাংলাদেশে টিকা আসতে শুরু করবে বলে জানিয়েছে সরকার।

চীনের উহান থেকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) বিষাক্ত বার্তা দিয়ে বছরটি শুরু হয়েছিল। পর্যায়ক্রমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালিসহ বিশ্বব্যাপী করোনা মহামারীর রূপ নেয়। মার্চ থেকেই শুরু হয় লকডাউন। বিচ্ছিন্ন হয়ে যায় দেশ থেকে দেশের যোগাযোগ।

বাংলাদেশে মার্চের প্রথম সপ্তাহ থেকেই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। একইভাবে দেশ এক অলিখিত লকডাউনে পড়ে। মূলত করোনার কারণেই ২০২০ সাল এক স্থবির, নাজুক, ভীতি আর দুরাশার পৃথিবী হয়ে ওঠে।

বিশ্ব মিডিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্লেষকদের বরাত দিয়ে ২০২১ সালকে ঘুরে দাঁড়ানো ও নতুন করে বাঁচতে শেখার সময় বলে উল্লেখ করেছে। স্বাস্থ্য ঝুঁকির বড় লড়াইয়ের পাশাপাশি এই সাল বিশ্বের অর্থনৈতিক মন্দাকে মোকাবিলার জন্য মহাপরিকল্পনার বছর বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশও নতুন সালকে নতুন করে বরণ করার জন্য প্রস্তুত। গত বছর শুরু হওয়া করোনা মহামারীতে সংকটে পড়ে যাওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পরিকল্পনা নিয়েছে সরকার।

সারা বিশ্বের শিক্ষার্থীদের মতো দেশের শিক্ষার্থীরাও ফিরতে চায় তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে। মাঠে, মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে চায় শিশু-কিশোররা। ব্যবসার চাকা সচল করতে ব্যবসায়ীদের আকুল আবেদন।

বাংলাদেশ সরকারও টিকা পাওয়ার ক্ষেত্রে গত বছরের শুরু থেকেই কাজ করছে। ধারণা করা হচ্ছে, বছরের শুরুর মাসেই বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনা ভ্যাকসিন পেতে শুরু করবে মানুষ। যে যার যার পেশায় ফিরবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কাকে আমলে নিয়ে এটি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় সব সেক্টরেই প্রণোদনা ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কর্মসংস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সচল রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।

বিশ্ব মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের সব অঘটনের মধ্যে করোনাভাইরাসের মহামারী অন্যতম। এ ছাড়া ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি হত্যা, ইরানে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা, অস্ট্রেলিয়ার দাবানল, বৈরুত বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসহ নানা ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী বছরটি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD