1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ছাগলনাইয়া বাস চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে ও তিনজন আহত হয়েছে / দৈনিক প্রথম সময়

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া
বাস চাপায় মো. আশরাফুল আলম (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দৈনিক প্রথম সময়ের প্রতিবেদককে জানায়, নিহত মো. আশরাফুল ফাজিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। জেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে আমান উল্যাহ পণ্ডিত বাড়ির হারুন ড্রাইভারের ছেলে।

নিহতের মামা সরোয়ার হোসেন দৈনিক প্রথম সময়ের প্রতিবেদককে জানান, বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার জন্য সড়কের পাশে দাঁড়ালে চট্টগ্রাম অভিমুখী সেন্টমার্টিন পরিবহনের বাস ঢাকা মেট্রো-ব ১৫-২১৯৩ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে উঠে গেলে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজন আহত হন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় বাসটির চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD