ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা ৪ নং ওয়ার্ডের জনগনের আবারো সেবা করতে চায় বর্তমান ইউপি সদস্য ও উপজেলা জাসদ নেতা সিরাজ উদদৌলা পাটোয়ারী। তিনি বলেন বিগত সময়ে ওয়ার্ডের জনগনের জন্য সাধ্যানুযায়ী কাজ করেছি। মফস্বল এলাকা হওয়ায় এখনো অনেক কাজ বাকি আছে সেকাজগুলো আবারো জনগনের আন্তরিকতা নিয়ে নির্বাচিত হয়ে সমাপ্ত করতে চাই।রাজনৈতিক সূচনার বিষয়ে এই নেতা বলেন ১৯৯১ সালে জাসদে যোগদানের মধ্যদিয়ে রাজনীতির পথচলা শুরু করি।এরপর ১৯৯৫-৯৬ সালে রাধানগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করি।এরপর ১৯৯৬ সালে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমাই।২০০১ সালে প্রবাস থেকে এসে তৎকালীন জাসদ নেতা ও বর্তমান ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতারের আন্তরিকতায় তাঁর ডাকে সাড়া দিয়ে উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব গ্রহনের মধ্যদিয়ে পুনরায় জাসদে যোগদান করি এবং ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি।২০০৯ সালের শেষের দিকে জীবন জীবিকার তাগিদে আবারো প্রবাসে পড়ি জমাই এবং সেখানে তিন বছর অবস্থান করার পর আবারো নিজ দেশে ফিরে এসে প্রাণের সংগঠন জাসদের সাথে যুক্ত হয়ে উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব গ্রহন করি।এরপর প্রিয় নেত্রী শিরিন আক্তারের আন্তরিকতায় উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করি।বর্তমানে উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছি।তিনি আরো জানান রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও নিজেকে আত্ননিয়োগ করেছি তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে উত্তর কুহুমা দাখিল মাদ্রাসার বিদ্যুতশাহী সদস্যের দায়িত্ব পালন করেছি।বর্তমানে উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।উত্তর কুহুমা জামে মসজিদের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছি।শান্তির বাজার ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে আছি।এছারাও ওয়ার্ডের বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি।২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে রাধানগর ইউনিয়ন পরিষদের আবারো ০৪ নং ওয়ার্ডবাসির সেবা করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন এই নেতা।