1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় শুভপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-২! আসবাবপত্র ভাংচুর!থানায় অভিযোগ

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

 ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে পারিবারিক বিরোধের জেরে রফিকুল আলম (৪০)ও বেবি আক্তার (৩৫)নামের দুই প্রতিপক্ষের হামলায় ফেরদৌস আরা (৩৫)নামের এক গৃহবধু আহত হওয়ার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনায় হামলার স্বীকার ফেরদৌস আরা (৩৫) ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।বাদির লিখিত অভিযোগে জানাযায় বিবাদিদের সাথে দীর্ঘদিন হতে পারিবারিক বিরোধ চলছে এবং তাদের(ফেরদৌস) অসহায় পেয়ে তারা(বিবাদি)দীর্ঘদিন তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ গত ০২ ফেব্রুয়ারী দুপুর অনুমান ১২ টার দিকে শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের ইলিয়াস সওদাগর বাড়ীতে রফিকুল আলম (৪৫) ও তার স্ত্রী বেবি আক্তারসহ(৩৫) আরো ৪/৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার রড,দা,ছুড়ি দিয়ে বাদি ফেরদৌস আরার উপর অতর্কিতে হামলা চালিয়ে হাত,পা,বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় মাকে বাঁচাতে তার মেয়ে ফারজানা আক্তার এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তাকেও(মেয়ে) মারাত্নকভাবে আহত করে। তাদের চিৎকারে বাড়ীর আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ছাগলনাইয়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এসময় তাদের (বাদীর)ঘরে থাকা আসবাবপত্রও ভাংচুর করে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা।মামলার বাদীকে সন্ত্রাসীরা এই বলেও হুমকি দেয় যে উক্ত ঘটনায় কোন ধরনের মামলা মোকদ্দমা করা হলে স্বপরিবারে এলাকা ছাড়া করা হবে এবং প্রাণে মেরে ফেলা হবে।উক্ত ঘটনায় বাদী ফেরদৌস আরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন জানায় পারিবারিক বিরোধ সংক্রান্তে দুই পক্ষের সাথে মারামারি হয়েছে এবং এমর্মে উভয়ের পক্ষ থেকে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। তবে এবিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD