টাঙ্গাইল সদর উপজেলায় নন্দবালা গ্রামে অসহায় দুস্ত,বয়স্ক প্রতিবন্ধীদের পাশে একবিন্দু আলোর উদ্যোগে শীত বস্ত্রবিতরন করা হয়।
গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল,শহর থেকে দুরে অজ পাড়াগাঁ চরাঞ্চলের নন্দবালা গ্রামে অসহায় বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতার ফেরিওয়ালা একবিন্দু আলোর চেয়ারম্যান পারুল মাহবুব খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একবিন্দু আলোর সহ-সভাপতি অনিক রহমান বুলবুল,প্রচার সম্পাদক নাসির উদ্দিন,অফিস সম্পাদক শিউলী আক্তার।প্রধান অতিথি, তার বক্তব্যে বলেন, অসহায় বয়স্ক প্রতিবন্ধীদের পাশে,একবিন্দু আলো সংগঠন আছে থাকবে। গ্রামের বয়স্ক, বিধবা, অসহায় সুবিধা বন্ঞ্চিত প্রতিবন্ধীদের পাশে থেকে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আজকে সামান্য কিছু শীতবস্ত্র নিয়ে এসেছি,ভবিষ্যৎ আপনাদের পাশে আছি এবং থাকব।আমাদের একটাই উদ্দেশ্য সমাজে অবহেলিত অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাওয়া।বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকেছি,আপনারা আমাদের জন্য দোয়া করবেন,যতদিন বেঁচে আছি অসহায় মানুষের পাশে থেকে যেন সেবা করে যেতে পারি।