1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

এমপি মনু ও  আওয়ামী লীগ নেতা মুন্নার নেতৃত্বে ৬১ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ।

রাহাদ হোসেন
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

 ঢাকা-৫ সংসদ সদস্য ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এবং প্রধান সমন্বয়ক-১৪ দল ঢাকা-৫ নির্বাচনী আসন ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে গতকাল ৮/২/২১ ইং তারিখ দুপুরে শীতার্তদের মাঝে প্রায় ১,২০০ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানটি ঢাকা মহানগর দক্ষিণ ৬১ নং ওয়ার্ড ডিপটির গলি হাজী মজিবুর রহমান দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত পাঠ এবং কোরআনের হাফেজদের সুমিষ্ট ইসলামিক গজল এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়

এদিন প্রধান অতিথি এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনু বিশেষ কারণে অনুপস্থিতি ছিলেন। এসময় হারুনর রশীদ মুন্না কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানটিতে সংক্ষিপ্ত বক্তৃতায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন,আমার ভাই এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বিশেষ কারণে আজ অনুপস্থিত। আমি কথা দিচ্ছি, এমপি মনু ভাই কে নিয়ে আবারও এই ৬১ নং ওয়ার্ডে আসব। এই এলাকার উন্নয়নে কি কি প্রয়োজন সেসব নিয়ে আলোচনা করা হবে।জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সেদিন এলাকার গ্যাস-বিদ্যুৎ সহ আপনাদের যে সকল সমস্যা রয়েছে আপনারা উপস্থাপন করবেন। শীতবস্ত্র বিতরণ এর মত এত সুন্দর একটি আয়োজন এর জন্য বিশিষ্ট সমাজসেবক ও ডিপটির গলি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ডিপটিকে এবং তার সুযোগ্য সন্তান ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কম্বল বিতরণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ডিপটির গলি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ডিপটি।

সভাপতিত্ব করেন, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিন।

সঞ্চালনায় ছিলেন, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির ১ম যুগ্ম সদস্য সচিব, অহিদুল ইসলাম বিপ্লব, ৬১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কেন্দ্রভিত্তিক যুগ্ম আহ্বায়ক, হারুন অর রশিদ মোশতাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আবু বকর সিদ্দিক বাকের, সাধারণ সম্পাদক আহমেদুল করিম (জয়), ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ৬১,৬২,৬৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন কুয়াশা।

এসময় আরো উপস্থিত ছিলেন, আয়নাল হক মিন্টু, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান সুজন, শারমিন রহমান কাকলি, ৬২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মিলন, নওশাদ আহমেদ রঞ্জু সহ ঢাকা-৫ আসন১৪ টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

অনুষ্ঠানটির আয়োজন এ ছিলেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD