1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে “পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে। এতে সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান বস্তুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান অতিথি বাপ্পি সরদার তাঁর বক্তব্যে বলেন, “সবুজ আন্দোলন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। খুব দ্রুত সবুজ আন্দোলন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। আমরা চাই প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন উপকরণ প্রদান, ছাত্রদের অধিকার নিশ্চিতকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা প্রদান, মেধাবৃত্তি চালু, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু, সবুজ আন্দোলন কর্নার প্রতিষ্ঠা এবং পরিবেশ বিপর্যয় নিয়ে সভা সেমিনার আয়োজন করা। আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টার মাধ্যমেই জলবায়ু ঝুকিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ প্রচার সম্পাদক আতাউল গনি লাভলু, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী, এম শাহীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক, মির্জা আনোয়ার পারভেজ, ছাত্র পরিষদ নেতা আশরাফুল ইসলাম খান, ফকির আল মামুনসহ মহানগর নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD