ফেনীর ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ মিরু কে দুইটি নাম্বার থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।উক্ত ঘটনায় উপজেলার ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সিংহনগর গ্রামের বজলুর রহমান সওদাগর বাড়ীর মৃত বজলুর রহমান সওদাগরের ছেলে ব্যবসায়ী এবং আসন্ন ঘোপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অভিযোগকারী নুর মোহাম্মদ মিরু অভিযুক্ত মোঃ মান্না পিং অজ্ঞাত ও একই গ্রামের নুরুল হুদা মাষ্টারের ছেলে মোশারফ হোসেন মেম্বারের নাম উল্লেখ করে ০৯ ফেব্রুয়ারী ২১ খ্রি. ছাগলনাইয়া থানায় একটি লিখিত (সাধারন ডায়রী নং-৩৯৩/২১) অভিযোগ দায়ের করে।

বাদী তার লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন ০২ নং বিবাদীর সাথে তার পূর্ব হতে সামাজিক বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল এবং ০২ নং বিবাদীর পক্ষ নিয়া ০১ নং বিবাদী প্রায় সময় আমাকে মোবাইল ফোনে খুন জখম করার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ গত ০৮ ফেব্রুয়ারী ২১ খ্রি.বিকাল অনুমান ০৫ টার দিকে ০২ নং বিবাদীর পক্ষ নিয়ে ০১ নং বিবাদী মোঃ মান্না তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৮২৭-৬০৭২৮১ ও ০১৮৭০-৩৪৯৭৯৭ থেকে আমার ব্যক্তিগত ০১৮১১-৬২৭৩৮২ মোবাইল নাম্বারে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে শান্তিতে থাকতে দিবেনা বলে জানায়।আমাকে সুযোগমত পাইলে খুন করে ফেলবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে।অভিযোগকারী নুর মোহাম্মদ মিরু বলেন বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন