1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

“দৈনিক আমার সংবাদ” ৮ম বর্ষপূর্তি ফেনীতে উদযাপন /দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার সংবাদের ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যাপক আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী রোববার বিকেলে ফেনী শহরের ডা: সাজ্জাদ মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন দিগন্ত। জেলা প্রতিনিধি শেহাব উদ্দিন আহমদ লিটনের সভাপতিত্বে ও সদর প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক এন এন জীবন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পিপি এডভোকেট নুরুল ইসলাম সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর আহমদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ফেনীর গৌরব’র ভারপ্রাপ্ত সম্পাদক খালেদ খান, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী মোহাম্মদ হানিফ ও আমার সংবাদের দাগনভূঞা প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী প্রমুখ।

আরও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ তারেক আহমেদ, ফেনীর বাণী সম্পাদক সাদ্দাম হোসেন গণি, নয়াপয়গাম প্রতিনিধি আফতাব আহমেদ, জিএম ফারুকী, আবদুল হালিম মজুমদার, দৈনিক আমার সংবাদের ছাগলনাইয়া প্রতিনিধি কফিল উদ্দিন মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে ব্যাপক আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে অতিথিগণ সহ কেক কেটে আমার সংবাদের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD