1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বসুরহাট হরতালে কাদের মির্জার কর্মীদের ওপর লাঠিচার্জ /দৈনিক প্রথম সময় 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধরাণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকা হরতালে লাঠিচার্জ করেছে পুলিশ। আওয়ামী লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রতিবাদে এ হরতাল ডেকেছিলেন কাদের মির্জা। লাঠিচার্জের ঘটনা ১২ কর্মী আহত হয়েছে বলে দাবি পৌর মেয়র সমর্থকদের।জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে হরতালের সমর্থনে কাদের মির্জা সমর্থিত নেতাকর্মীরা বসুরহাট বাজারের রূপালী চত্বর থেকে জমায়েত হয়ে মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় ১২ জন নেতাকর্মী আহত হয়।আহতরা হলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব, পিচ্ছি মাসুদ, পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরজুসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও উদ্ভুত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে র‌্যাব, ডিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, আজ শনিবার সকালে কাদের মির্জা থানায় এসে ওসি এবং পরিদর্শককে (তদন্ত) থানা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। কাদের মির্জা পুলিশের সিনিয়র অফিসারদের সঙ্গে গায়ে পড়ে মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ হট্টোগোল সৃষ্টিকারীদের ওপর লাঠিচার্জ করে।

উল্লেখ্য, আজ সকালে কাদের মির্জা নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ ও ডিসি, এসপি এবং ওসির প্রত্যাহার চেয়ে ডাকা হরতাল প্রসঙ্গে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন। পাশাপাশি তার প্রতিদ্বন্ধী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কাদের মির্জার অনিয়মের বিরুদ্ধে এবং তার বহিষ্কারের দাবিতে কথা বলতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছ।মিজানুর রহমান বাদলের সংবাদ সম্মেলন পণ্ড করতে একইস্থানে কাদের মির্জা প্রতিবাদ সভার ডাক দিয়েছেন বলে বাদলের সমর্থকরা দাবি করেছেন । এ পরিস্থিতিতে পুরো কোম্পানীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষ সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD