1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাগলনাইয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব ও পিনু সিকদার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে ছাগলনাইয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে । এ সময় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) সকালে ছাগলনাইয়া প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মোঃ মোস্তফার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায়  জিরো পয়েন্টের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসান,সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, সাবেক সহ-সভাপতি শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য কপিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার সজিব,সাবেক দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু,সাবেক প্রচার সম্পাদক যতীন্দ্র সূত্রধর,

সাবেক ক্রীড়া সম্পাদক এম,দেলোয়ার হোসেন,সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল,সাবেক ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল।উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার পিনু, সাংবাদিক সেপাল নাথ, মিলন খোন্দকার, সাখাওয়াত হোসেনপ্রমূখ।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন বক্তারা। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

প্রসঙ্গত; গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন।<

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD