1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লকডাউন

Reporter Name
  • প্রকাশ : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

এক সপ্তাহে ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম খান ব্যাংকটির সংশ্লিষ্ট শাখা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

অগ্রণী ব্যাংক কুমারখালী শাখার ম্যানেজার (এসপিও) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন সিনিয়র কর্মকর্তা হাসেন আলী। করোনা উপসর্গ থাকায় গত ২ জুলাই হাসেন আলীর করোনা পরীক্ষা করা হয়। পর দিন ৩ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ৬ জুলাই ব্যাংকের আরেক কর্মকর্তা প্রিন্সিপাল কর্মকর্তা ইমতিয়াজ জামানের করোনা শনাক্ত হয়। পরপর দুজন কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়।

সর্বশেষ গত বৃহস্পতিবার ওই শাখার আরও তিন জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্ত অপর তিনজন হলেন- কর্মকর্তা ক্যাশ তরুন হোসেন, মাঠ সহকারী মুস্তাক আহমেদ এবং ঝাড়ুদার নাসিমা খাতুন। আক্রান্তদের পাশাপাশি ব্যাংকের আরো দু’একজন কর্মকর্তা-কর্মচারীও অসুস্থ, তাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে।

জানা যায়, ব্যাংকের ওই শাখায় ৪ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শাখার ৫ জন করোনা আক্রান্ত হওয়ায় অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে শাখার ৫ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হলেও ব্যাংক কর্তৃপক্ষ মুনাফা লাভের আশায় কোরবানির ঈদকে সামনে রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে।

অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া জেলার ডিজিএম ওয়াহেদুল ইসলাম বলেন, আমরা চাই না শাখাটি লকডাউন করা হোক। আমরা সীমিত পরিসরে হলেও শাখা চালু রাখার পক্ষে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কেন কেউই কোনো ঝুঁকি নিতে পারে না। আর আমরা তা কোনো অবস্থাতেই মেনে নেব না।

কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, ব্যাংক কর্তৃপক্ষ চাচ্ছিল ব্যাংকের শাখাটি সীমিত পরিসরে হলেও চালু রাখতে। কিন্তু ব্যাংক খোলা থাকলে গ্রাহকরা আসবেই। এ ক্ষেত্রে গ্রাহক-কর্মকর্তা-কর্মচারী সবারই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই আমরা ব্যাংকের শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ার পূবালী ব্যাংক ও ইসলামি ব্যাংকের পোড়াদহ শাখাটিও লকডাউন ঘোষণা করা হয়েছিল।সেলিম (৪৫)

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD