1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া পৌর-নির্বাচনে মেয়র রেজাউল করিম বাদশা সহ নারী ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ১ মার্চ, ২০২১

 বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। তিনি জগ প্রতীকে ভোট পেয়েছেন ৫৬ হাজার ৯০টি। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে ২০ হাজার ৮৯ ভোট পেয়েছেন। এছাড়াও ১নং ওয়ার্ডে শাহ মেহেদী হাসান হিমু,(বিএনপি)২নং ওয়ার্ড তৌহিদুল ইসলাম বিটু (বিএনপি) ৩নং কবিরাজ তরুন কুমার চক্রবর্তী (আঃলীগ) ৪নং ওয়ার্ডে মতিন সরকার,(শ্রমিক লীগ) ৫নং ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু (আঃ লীগ) ৬নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস , ৭নং ওয়ার্ড দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮ নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯নং আলহাজ্ব শেখ , ১০ নং আরিফুর রহমান আরিফ, ১১ নং সিফার আল বখতিয়ার, ১২ নং এনামুল হক সুমন, ১৩ নং আল মামুন, ১৪ নং এম আর ইসলাম রফিক, ১৫ নং আমিনুর ইসলাম, ১৬নং আল মেহেদী, সুমন ১৭ নং ওয়ার্ডে ইকবাল হোসেন রাজু ১৮নং রাজু হোসেন পাইকার, ১৯নং লুৎফর রহমান মিন্টু ২০নং ওয়ার্ডে রোস্তম আলী, ২১নং রুহুল কুদ্দুস ডিলু বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এবং নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১) ১,২,৩ মোছাঃ জোবাইদা বেগম, সংরক্ষিত (২) ৪,৫,৬ সখিনা শিখা, সংরক্ষিত (৩) ৭,৮,৯ মোছাঃ হোসনে আরা হাসি, সংরক্ষিত (৪) ১০,১১,১২ শাহিনুর আক্তার সানু, সংরক্ষিত (৫) ১৩,১৪,১৫ মোছাঃ শিরিন আক্তার, সংরক্ষিত (৬) ১৬,১৭,১৮ মোছাঃ মুক্তি বেগম, সংরক্ষিত (৭) ১৯,২০,২১ মোছাঃ আঞ্জুয়ারা খাতুন।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ রবিবার পঞ্চম ধাপে দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৩টি ভোটকেন্দ্রে একটানা ইভিএমে ভোটগ্রহণ শেষে শহরের টিটু মিলনায়তন থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

বগুড়া জেলা নির্বাচন কমিশন সুত্র জানায়, ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গকিলোমিটার। জনসংখ্যা রয়েছে প্রায় ৮ লাখের বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার রয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD