ফেনীর ফুলগাজী উপজেলা ৫ নং আমজাদ হাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফেনাপুষ্করনী গ্রামের মিজান সওদাগরের ভাতিজি বাইসাইকেল চালানুকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে উর্মি আক্তার হাফসা ১৫ মৃত্যু।
উর্মি আক্তার হাফসার পিতা মোখলেছুর রহমান মুকু দাবী জন্ডিসের ঔষধ খেতে গিয়ে ভুলে কীটনাশক ঔষধ খেয়ে পেলে ।
গত বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে সময় চিকিৎসার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে দুই দিন তাকে চিকিৎসা দেওয়া অবস্থায় রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত ডাক্তার গত শুক্রবার সন্ধ্যায় ফেনী আধুনিক সদর হাসপাতালে রেফার করে । দুইদিন চিকিৎসা রত অবস্থায় কর্তব্যরত ডাক্তার গতকাল রবিবার সকাল এগারোটা সময় তাকে মৃত ঘোষণা করে।
তিনি আমজাদহাট ইউনিয়নের উত্তর তারা কুচা গ্রামে জামেয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থী ।নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানায়, আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করনী গ্রামের আব্দুল আজিজ কারী মিজান সওদাগরের বাড়িতে ২৮ ফেব্রুয়ারি রবিবার এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানায়, প্রেম সম্পর্কিত বিষয়ে কথা-কাটাকাটির জেরে এমন হতে পারে।
৯নং ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম ভূঁইয়া জানান, ‘গতকাল মুঠোফোনে আত্মহত্যাকারী কিশোরী বিষয়টি জানতে পারি। বিস্তারিত জানা সম্ভব হয়নি আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি।
ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু জানান, আমি কিশোরীর আত্মহত্যা সম্পর্কে গতকাল অবগত হয়েছি, তবে কি কারনে এটা হয়েছে তা জানিনা।
ফুলগাজী থানার এসআই মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।