1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ফেনী ১ নিবাচনী আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ফেনী জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি,ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সভাপতি এবং ফেনী ১ নিবাচনী আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফেনী শহরে এবং ছাগলনাইয়া,ফুলগাজী ও পরশুরামে বিক্ষোভ করেছে বিএনপি,যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের ব্যানারে আয়োজন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।মিছিলটি শহরে ইসলাম পুর রোড থেকে শুরু হয়ে বড় মসজিদ হয়ে প্রেসক্লাবের সামনে শেষ হয়।মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক,এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,সদস্য এডভোকেট পার্থ পাল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু প্রমুখ।

 

ছাগলনাইয়া পৌর শহরের জমাদ্দার বাজারে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল।বিক্ষোভ মিছিলটি শহরের নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসীম উদ্দিন, য্গ্মু আহবায়ক আবদুল মোমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহীম খলিল বাবলু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

 

ফুলগাজীর মুন্সির হাট বাজারে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক ভিপি স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন চেয়ারম্যান ,মিছিলটির অগ্রভাগে আরো উপস্থিত ছিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক,ফরিদ আহমেদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক,মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব,কাজী আবদুল আলীম বাবু প্রমুখ।

 

পরশুরাম উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরশুরাম বাজারে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় মিছিলটির অগ্রভাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল এর আহবায়ক শামসুল আলম শাকিল,যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম,আবুল খায়ের লিটন,পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন,যুগ্ম আহবায়ক রনি,কমল,উপজেলা ছাত্রদলের আহবায়ক পাপরুল,বাবু চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক সাফায়ত এনাম মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কর্মসুচি শেষ করে ফেরার পথে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।পরে শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD