1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনী শহরের শফিক মেনশন নামক ভবনে বিস্ফোরণে মা মেয়ে সহ ৩ জন গুরুতর আহত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ৬ মার্চ, ২০২১

পৌরসভার দক্ষিণ চাড়িপুরের দুলামিঞা সড়কের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণ হলে আহত হন সেখানে থাকা মা ও তার দুই মেয়ে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেনী শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়েছে এক নারী ও তার দুই মেয়ে।
পৌরসভার দক্ষিণ চাড়িপুরের দুলামিঞা সড়কের সফিক ম্যানশন নামের ছয় তলা ভবনটির পঞ্চম তলায় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও পুলিশ দগ্ধদের উদ্ধার করে। তারা হলেন ওই ফ্লোরের বাসিন্দা প্রবাসী মাহবুব ইসলামের স্ত্রী মেহেরুন নেছা লিপি এবং মেয়ে হাফসা ইসলাম ও মরিয়ম ইসলাম।
তাদের রাতেই ফেনী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাড়ির পাশের ভবনের বাসিন্দা রাজু আহমেদ জানান, রাতে বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। তখন তিনি বের হয়ে দেখেন ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটটির বারান্দার গ্রিল ও দেয়াল ভেঙে আছে। স্থানীয়দের সঙ্গে তিনিও ভবনের ভেতরে গিয়ে দেখেন, তিন তলা থেকে ছয় তলা পর্যন্ত কক্ষগুলোর জানালা ও দরজা ভেঙে গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পঞ্চম তলার ফ্ল্যাটটিই।
রাজু বলেন, বিস্ফোরণটি পঞ্চম তলাতেই হয়েছে। ওই বাসার দরজা, জানালা, আসবাবপত্র ভেঙে গেছে। ওই বাসায় লিপি ও তার দুই মেয়ে ছাড়া আর কেউ থাকতেন না। তার স্বামী মাহবুব থাকেন সৌদি আরবে। ঘটনার পর স্থানীয়রাই ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
মেয়র বলেন, ‘বিস্ফোরণে প্রতিটি রুমের দরজা ভেঙে চৌচির হয়ে গেছে। কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে।’
এসপি নুরুন্নবী বলেন, ‘পিবিআই ও সিআইডির একটি বিশেষজ্ঞ টিম ঢাকা ও কুমিল্লা থেকে আসছে। তারা সঠিক কারণ জানাবেন।’
এদিকে ছেলের বৌ ও দুই নাতনির আহত হওয়ার খবরে রাতেই সেখানে গিয়েছেন আবুল কাশেম। তিনি
বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত কোনো বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসেনি। আমি সারা রাত ঘরের মালামাল পাহারা দিয়েছি।’

তিনি জানান, হাফসা স্থানীয় হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে ও মরিয়ম সরকারি জিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। তাদের লেখাপড়ার জন্যই এই এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিপি।
বিস্ফোরণের পর লিপি ও দুই মেয়েকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন তাদের পরীক্ষা করেন। তিনি বলেন, ‘মরিয়মের শরীরে পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। আর হাফসা ও লিপির শ্বাসনালীসহ ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাই আমরা তিনজনকেই ঢাকায় পাঠিয়েছি’।
এদিকে ভবনটিতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা গেছে। ওই ভবনের অন্য বাসিন্দারাও অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে মোতায়েন আছে শহর পুলিশ ফাঁড়ির একটি দল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD