1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থমথমে / দৈনিক প্রথম সময় 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ১০ মার্চ, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আলাউদ্দিন নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত গুলিবিদ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ আহত হৃদয়কে গুরতর আহত অবস্থায় উন্নত

চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সর্বশেষ রাত ১০টার দিকে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন মারা যান।
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আগতদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, নিহত আলাউদ্দিন তার সমর্থক।
তিনি বলেন, আলাউদিন যুবলীগ কর্মী। আমার বাড়ির পাশেই তার বাড়ি। তিনি এ হামলার ঘটনায় কাদের মির্জাকে দায়ী করেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর মির্জা কাদেরের নেতৃত্বে হামলার প্রতিবাদে বসুরহাট বাজারের রূপালি চত্তরে আয়োজিত প্রতিবাদ সভার শেষ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও দোকানপাট এবং অটোরিকশা ভাঙচুর করে। এতে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনিসহ চার পুলিশ সদস্য ও সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় আবদুল কাদের মির্জা ও তার লোকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টা থেকে বসুরহাটের রূপালি চত্তরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ চলাকালে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে আবদুল কাদের মির্জার সমর্থকরা পৌরসভা ভবন থেকে বের হয়ে ধাওয়া দেয়। এসময় মাকসুদা গার্লস হাইস্কুল এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এরপর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালায়। মুহূর্তের মধ্যে পুরো কোম্পানীগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। তবে ঘটনার অল্প সময়ের মধ্যে পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুরো বসুরহাট বাজার জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনিসহ চার পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ফোন করলে তিনি ফোন কেটে দেন। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, গতকাল যারা মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর করেছে জনগণ আজকে তাদের প্রতিহত করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD