1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন যারা /দৈনিক প্রথম সময় 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য সোনাগজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২জন ও সংরিক্ষত কাউন্সিলর পদে ৬জন সহ মোট ৪৪জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে প্রার্থীরা হল, আআওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, উপেজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জামায়াতের এডভোকেট হেদায়েত উল্যাহ ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের হাফেজ হিজবুল্লাহ, আবু নাছের, আ.লীগের বিদ্রোহী শেখ সেলিম ও নূরনবী।

সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয় পত্র জমা দিয়েছেন। তারা হল- আ.লীগ উম্মে ফাতেমা, শাহানারা বেগম, তাসমীম আক্তার, (বিএনপি) মনিহার বেগম, বিদ্রোহী দিল আফরোজ ও মর্জিনা আক্তার।

৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩২জন।

১নং ওয়ার্ডে- মো. মোস্তফা(আ.লীগ), আ.লীগ বিদ্রোহী মোশারফ হোসেন, নূরুল আমিন চৌধূরী ও মো. শাহাজাহান।

২নং ওয়ার্ডে- মো.ইয়াছিন (বিএনপি), হেদায়েত উল্যাহ (আ.লীগ), মুহাম্মদ আলী (জামায়াত)।

৩নং ওয়ার্ডে-ইমাম উদ্দিন ভূঞা (বিএনপি) ও মো. আবদুল হালিম সোহেল ভূঞা আ.লীগ।

৪নং ওয়ার্ড- নিজাম উদ্দিন (জামায়াত), আবদুল আল মমিন (আ.লীগ), বিদ্রোহী আজগর হোসেন, আতিকুর রহমান ও বেলায়েত হোসাইন।

৫নং ওয়ার্ডে- বিদ্রোহী মো. শাহাজাহান, বাহার উল্যাহ ও নাসির উদ্দিন রিপন (আ.লীগ)।

৬নং ওয়ার্ডে- বিদ্রোহী মহিন উদ্দিন, আবদুল হাই, মীর কাসেম (বিএনপি), আইয়ূব আলী খান (আ.লীগ)।

৭নং ওয়ার্ডে- রহমত উল্যাহ (জামায়াত), শেখ আবদুল হালিম মামুন (আ.লীগ) , বিদ্রোহী জামাল উদ্দিন ও এনায়েত উল্যাহ (বিএনপি)।

৮নং ওয়ার্ডে- বিদ্রোহী শেখ কলিমম উল্যাহ, মো. ফারুক, জহির উদ্দিন (আ.লীগ) ও জাবেদ হোসেন (ইসলামী আন্দোলন)।

৯নং ওয়ার্ডে- বিদ্রোহী নাজিম উদ্দিন, আকবর হোসেন (আ.লীগ) ও সহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিএনপি)।

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন না করার সিদ্ধান্তে বিএনপি নেতাকর্মীদের মাঝে নেই কোন উৎসাহ উদ্দীপনা। বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও যেন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার সকাল থেকে র‍্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশের একাধিক টিম উপজেলা পরিষদ চত্ত্বর সহ পৌর এলাকায় টহল দিতে থাকে। নির্বিঘ্নে সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাস্থ্য বিধি মেনে নির্বিঘ্নে নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৯মার্চ শুক্রবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৪মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১১এপ্রিল ভোটের দিন ধার্য করা হয়েছে।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, পৌর নির্বাচন ঘিরে পৌরবাসীর মাঝে উৎসাহের আমেজ সৃষ্টি হয়েছে। সোনাগাজী পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD