1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঘোপাল ইউপি চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন /দৈনিক প্রথম সময় 

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব
  • প্রকাশ : বুধবার, ২৪ মার্চ, ২০২১

,,,সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন,,,

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফ এম আজিজুল হক মানিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ ২৪ মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনের আয়োজক এফ এম আজিজুল হক মানিক।সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি (মানিক) বলেন আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি।পাশাপাশি সাংগঠনিক দক্ষতা দিয়ে ঘোপাল ইউনিয়নকে বাংলাদেশ আওয়ামীলীগের ঘাঁটি বানিয়েছি।আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে।তারই অংশ হিসেবে গতকাল ২৩ মার্চ মঙ্গলবার বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে রেহানা আক্তার সুমী নামের এক মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে কতেক মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করিয়েছে।তিনি (মানিক)আরো বলেন গতকালের সংবাদ সম্মেলনে রেহানা আক্তার সুমী নামের ওই মহিলা যে বক্তব্যগুলো দিয়েছে তার সাথে বাস্তবতার লেশমাত্রও মিল নেই।প্রকৃতপক্ষে ওই মহিলা বিগত ২/৩ বছর পূর্বে তার স্বামীকে তালাক দিয়ে দেনমোহর আদায়ের জন্য আমার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি অভিযোগ দেন।পরবর্তীতে দেনমোহর বুঝে পেয়ে সে কাবিন নামায়ও স্বাক্ষর দেন।কিন্তু পরবর্তীতে একটি কুচক্রী মহলের সাথে আঁতাত করে সে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন।সংবাদ সম্মেলনে ওই মহিলা(সুমী) উল্লেখ করেছেন আমার সাথে সে বিভিন্ন স্থানে গিয়েছেন ও তার সাথে আমার অনৈতিক সম্পর্ক রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। ইতোমধ্যে যা বিভিন্ন সংস্থার তদন্তে মিথ্যা বলে প্রমানিত হয়েছে।তাকে চট্টগ্রামে যাওয়ার জন্য তিন হাজার টাকা পাঠানোর যে কথা সে বলেছে তাও মিথ্যা।মামলায় সে যে নাম্বার দিয়েছেন গোয়েন্দা সংস্থার তদন্তে ওই নাম্বারে কোন লেনদেন এবং আমার সাথে কথা বলার কোন প্রমানও মিলেনি।বর্তমানে ওই মহিলাকে হুমকি-ধামকি ও এসিড নিক্ষেপ করা হবে বলে যে অভিযোগ আনা হয়েছে তাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে সে কোন প্রমান দেখাতে পারবেনা।চেয়ারম্যান মানিক সাংবাদিকদের বলেন প্রকৃতপক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই কুচক্রী মহলটি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য রেহানা আক্তার সুমী নামের ওই মহিলাকে দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও আমার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে।আমি এ ধরনের ঘৃন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই ও জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট এর প্রতিকার প্রার্থনা করছি।এসময় উপস্থিত স্থানীয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হক ও সকল ইউপি সদস্যসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD