1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ /দৈনিক প্রথম সময় 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২৮ মার্চ, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা। হেফাজতে  ইসলামের নেতাকর্মীরা এসময় খন্ড খন্ড মিছিলও করে।

ফজরের নামাজের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় হেফাজতের নেতা-কর্মীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিক্ষোভ মিছিলে হেফাজতের নেতা মাওলানা মাহমুদুল ইসলাম হরতাল পালনের জন্য সকলকে লাঠি নিয়ে সড়কে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন। এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।
এসময় র‍্যাব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, হেফাজত নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD