1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় টাস্কফোর্সের অভিযান বৈদেশিক মুদ্রা ও ভারতীয় মালামালসহ ৩ চোরা কারবারিকে আটক / দৈনিক প্রথম  সময় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ফেনীর ছাগলনাইয়া  টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিদেশী মুদ্রা ও অবৈধ মালামালসহ ৩ চোরা কারবারিকে আটক করা হয়। ১১ এপ্রিল) রবিবার দুপুরে পৌর শহরের ডুবাই কালেকশন ও জনি ষ্টোরের জেলা প্রশাসন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
টানা এক ঘন্টা  অভিযান পরিচালনা শেষে জনি ষ্টোর ও দুবাই কালেকশান নামক দুইটি দোকান থেকে বৈদেশিক মুদ্রা ও ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এসময় জনি ষ্টোরের মালিক মোঃ তাজুল ইসলাম (৪৯) ও জাহেদুল ইসলাম(৩২) এবং দুবাই কালেকশানের মালিক সাইদুল ইসলামকে রনি(৩০) আটক করা হয়। ট্রাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন,মোঃ শাহীন আলম, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দৌজা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার পরিদর্শক ওমর কুমার সেনসহ পুলিশ, বিজিবির সদস্যবৃন্দ।
ট্রাস্কফোর্সের নেতৃত্বে থাকা  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন
জানান, অভিযোগ পেয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। তিনি আরো বলেন,  আমরা জানতে পারি   হুন্ডির মাধ্যমে জনি ষ্টোরে লেনদেন হয় এবং দুবাই কালেকশানে ভারতীয় চোরাচালানের মালামাল বিক্রয় হয়। বৈদেশিক মুদ্রা ও চোরাচালানের মালামাল জব্দের বিষয়ে নিয়মিত মামলা করা হবে।

অভিযান শেষে মেজর সেলিমুদ্দোজা নিলয় সাংবাদিকদের জানান, আমরা অনেক দিন ধরে গোপন সূত্রে জানতে পারি জনি ষ্টোর ও দুবাই কালেকশান নামক দুইটি দোকানে অবৈধ হুন্ডির ব্যবসা চলে। অভিযানে এসে আমরা জনি ষ্টোরে ১৪ দেশের বৈদেশিক মুদ্রা ও দুবাই কালেকশান নামক দোকানে প্রচুর পরিমানের অবৈধ ভারতীয় মালামাল পেয়েছি এবং তা জব্দ করতে সক্ষম হয়েছি। ট্রাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD