1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সব ধরনের গণপরিবহন বন্ধ, সর্বত্র পুলিশের কড়াকড়ি, ভোগান্তিতে গার্মেন্ট শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ৯ দিনের ঢিলেঢালা বিধিনিষেধের পর আজ সকাল থেকে সারা দেশে বাস্তবায়ন শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাইরে বের হয়ে মানুষজনকে পড়তে হয়েছে পুলিশের জেরার মুখে। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর অনেক সড়ক ও অলিগলি। কড়া নজরদারি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সব ধরনের সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস, বিপনিবিতান, শপিং মল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহনও।

দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে।  তবে শুধু খোলা রয়েছে জরুরি সেবাদানকারী পরিবহন, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংকিং সেবা ও পোশাকশিল্প কারখানা। কিন্তু সকালে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েন গার্মেন্ট শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন না থাকায় এই দুর্ভোগে পড়েন তারা। দীর্ঘপথ হেঁটে কারখানায় যেতে হচ্ছে অনেক শ্রমিকদের। নিজস্ব পরিবহন না থাকায় একইভাবে ভোগান্তিতে পড়েন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। অনেককে পণ্য পরিবহনের ভ্যান কিংবা পিকআপে করে কর্মস্থলে যেতে দেখা যায়।ওদিকে নগরীতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে পাড়া মহল্লার অলিগলির মুখে কর্মহীন মানুষকে বসে আড্ডা দিতে দেখা গেছে। পুলিশের টহল টিমের গাড়ি আসলে থাকলে তারা পালিয়ে যাচ্ছেন। নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সকালে খিলগাঁও রেলগেট এলাকায় গিয়ে দেখা গেছে, পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। তাদের দায়িত্বপালন রত অবস্থায় রিকশাসহ বিভিন্ন যানবাহন যোগে মানুষ চলাচল করছেন। তবে এসময় অকারণে বাসা থেকে বের না হতে পুলিশের পক্ষ থেকে মাইকিংও করতে দেখা গেছে।রাস্তায় নেই কোনও গাড়ি। পুলিশের কড়াকড়িতে রিকশাও চলাচল করছে সীমিত সংখ্যক।
মেরুল-বাড্ডা ইউটার্ন মোড়ের আগে রয়েছে পুলিশের চেকপোস্ট। সড়কে বের হওয়ার কারণ জানতে চাইতে দেখা গেছে পুলিশকে। তবে অনেকেই খোঁড়া যুক্তি দিয়ে পুলিশের জেরা থেকে রেহায় পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে রাজারবাগ, ফকিরাপুল, গুলিস্তান, পল্টন, কাকরাইল, শাহবাগ, মগবাজার, দৈনিক বাংলা, কাওরানবাজার এলাকায়। রাজধানীর প্রায় সব রাস্তাই অনেকটা ফাঁকা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD