1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

Reporter Name
  • প্রকাশ : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। আজ রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এদিন দুপুরে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

এদিকে সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি ফোনের মাধ্যমে জেনেছেন, তবে আদেশের চিঠি হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন শামসুজ্জামান খান। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি ফোনে জেনেছি। চিঠির কপি আমার কাছে পাঠানো হয়েছে। এটি এখনো হাতে আসেনি। সম্ভবত তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। চিঠি হাতে আসার পর বিস্তারিত বলতে পারবো। ’

এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান।

গত ১৪ মে আনিসুজ্জামান প্রয়াত হন।

সদ্য প্রয়াত আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত করা হয়েছে শামসুজ্জামান খানকে। এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশ রূপান্তরকে শামসুজ্জামান খান বলেন, ‘আমি বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালীন আনিসুজ্জামান স্যারের সঙ্গে ৯ বছর কাজ করার সুযোগ হয়েছে। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ’

সভাপতি হিসেবে বাংলা একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সব রকম সহযোগিতা করার কথা জানান তিনি। শামসুজ্জামান খান বলেন, ‘সভাপতি হিসেবে চেষ্টা করবো আমাদের সকলের প্রতিষ্ঠান বাংলা একাডেমির কর্মকাণ্ড যেন আরো সৃজনমুখর হয়ে সামনের দিকে এগিয়ে যায়। ’

অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD