
সদ্য ঘোষিত ফেনী সদর উপজেলা ছাত্রদলের কমিটিতে ফরহাদনগর ইউনিয়নের কৃতি সন্তান জনপ্রিয় ছাত্রদল নেতা জিয়াউদ্দিন আহম্মেদ যুগ্ন আহ্বায়ক নির্বাচিত করায় ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে গত ১৬ গণসংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন হৃদয়ের সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওমর গনি মুন্না ইউনিয়ন ছাত্রদল নেতা শেকান্তর মাহমুদ মিল্লাত,আরাফাত রহমান ইমন, কামরুল হাসান, ইমাম হাসান আরমান, সাখাওয়াত হোসেন কাওচার, রেজাউল হক রুবেল, আব্দুল কাইয়ুম, এমুদাদুল হক শাওন, ইসমাইল হোসেন রাজু সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগাত দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা জিয়াউদ্দিন আহম্মেদ জিয়া ভাইকে ফুল দিয়ে বরণ করে নেন।
