1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

দেশের বাজারে আবার বাড়ছে ভোজ্যতেলের দাম /দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

দেশের বাজারে আবার বাড়ছে ভোজ্যতেলের দাম। ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে দাম বৃদ্ধির সিদ্ধান্ত।

দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। ওরা (আমদানিকারক) রমজানেই লিটার প্রতি ৫ টাকা দাম বাড়াতে চেয়েছিল। আমরা ঈদ ও করোনার কথা বিবেচনা করে তখন ২ টাকা বাড়িয়েছি। এখন আবার নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখছি। বৃহস্পতিবার মন্ত্রী মহোদয় (বাণিজ্যমন্ত্রী) ব্যবসায়ীদের ডেকেছেন। সেখানে একটি সিদ্ধান্ত হবে।’

এর আগে রমজানে খোলা সয়াবিন তেল ১১৯, ১ লিটারের বোতল ১৪১ এবং ৫ লিটারের বোতল ৬৭০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়।

তখন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তেলের দাম দুই টাকা বাড়ানো হয়। সমিতি চেয়েছিল লিটারে ৫ টাকা সয়াবিন তেলের দাম বাড়াতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়েল অনুরোধে তিন টাকা ছাড় দেয় সমিতি।

তার আগ পর্যন্ত লিটারে ২১ টাকা বাড়ে পণ্যটির দাম।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় গত ডিসেম্বরে পণ্যটির দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় সমিতি। মন্ত্রণালয় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছ থেকে এ বিষয়ে পর্যবেক্ষণ চায়। ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ ও সুপারিশ এবং আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে গত ১৭ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। এর এক মাসেরও কম সময়ের মধ্যে গত ১৫ মার্চ লিটারপ্রতি আরো ৫ টাকা বাড়িয়ে ১৩৯ টাকা নির্ধারণ করে। তখন খোলা সয়াবিন তেলের খুচরামূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা এবং ৫ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় ৬৬০ টাকা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD