1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

১৫৫ কি.মি. গতিবেগ ওডিশা উপকূলে আছড়ে পড়ল ‘ইয়াস’ / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৬ মে, ২০২১
ছবি: দ্য হিন্দু

ভারতের ওডিশা রাজ্যের বালাশোর উপকূলে আছড়ে পড়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৫৫ কিলোমিটার।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ওডিশার বালাশোরের দক্ষিণে ‘ইয়াস’র স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়।

এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।

বুধবার দুপুরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ‘ইয়াস’ ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওডিশার বালাশোরের দক্ষিণ ও ডামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলেই পূর্বাভাস। এরপর ঘূর্ণিঝড়টি চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওডিশার বালাশোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD