1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ২৫ গ্রাম প্লাবিত / দৈনিক প্রথম সময়

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৬ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতে বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে।

মঙ্গলবার বিকেলে জোয়ারের পানির চাপে জেলার কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিষখালী নদী তীরের বাঁধের একটা অংশ ভেঙে পানি ঢুকে গ্রামসহ তলিয়ে গেছে ফসলের মাঠ। এতে আতঙ্কে রয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

বিশেষ করে কাঠালিয়া সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বড় কাঠালিয়া, পূর্ব কচুয়া, লতাবুনিয়া, রঘুয়ার দড়ির চর, সোনার বাংলা, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, ছিটকী ও আমুয়াসহ বিষখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পনেরোটির অধিক গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও রাজাপুর উপজেলার চর পালট এলাকার কয়েকটি গ্রাম, বাদুরতলা, বড়ইয়া ও মানকীরচর এলাকার গুচ্ছগ্রামসহ আরও দশটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিষখালী নদী পাড়ের বাসিন্দারা জানান, ঝড়-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা খুবই আতঙ্কে থাকি। বিশেষ করে রাতে ছেলেমেয়ে নিয়ে বসে থাকি। কখন বাড়ি-ঘর ভেঙে নদীতে চলে যায়। গতকাল বিকেলে হঠাৎ করে জোয়ারের তোড়ে নদীর বাঁধ ভেঙে যেভাবে পানি উঠছে বাতাসের গতি বাড়লে উপজেলার দক্ষিণাংশ পুরোটাই ডুবে যাবে।

কাঠালিয়া লঞ্চঘাট এলাকার জহিরুল ইসলাম লিমন জানান, লঞ্চঘাট এলাকার বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে অনেক আগেই। গত বছর লঞ্চঘাটে ৩শ মিটার এলাকায় বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলা হয়েছিল। কিন্তু লঞ্চঘাটের উত্তর দিকে কিছুই ফেলা হয়নি। পানি স্রোতের চাপে প্রতিদিন নদী ভাঙছে। গতকাল বাঁধ ভেঙে পানি ঢুকে আমাদের এলাকা তলিয়ে গেছে। ফলে আমরা সবাই আতঙ্কে আছি। তাই দ্রুত এ বাঁধটি মেরামত করা জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাই।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার চার উপজেলায় চারটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫৯টি সাইক্লোন সেল্টারসহ ৪৯৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা  হয়েছে।

এ ছাড়া ৩৭টি মেডিকেল টিম গঠন, নগদ এক কোটি তেরো লাখ টাকা, দুইশত বান্ডিল টিন ও দুইশত টন চাল মজুত রাখা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সকাল থেকে আমি রজাপুর ও কাঠালিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। ঝড়ের ফলে মৃদু বাতাস থাকলেও বৃষ্টি না থাকার কারণে নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি। ঘূর্ণিঝড় মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD