
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ফুলগাজীতে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ছাত্রদল।
ফুলগাজী সদর ইউনিয়নের কয়েকটি স্থানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ও সদস্য সচিব আব্দুল আলিম বাবুর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,জাহিদ হোসেন জীবনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।