বগুড়ার শেরপুরে মুন ইরাফী গার্ডেন সিটি মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৪ঠা জুন) সন্ধ্যায় মার্কেট কর্তৃপক্ষ এবং মার্কেটের ব্যাবসায়ীদের উদ্যোগ মুন ইরাফি গার্ডেন সিটি মার্কেটের অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ ইসতিয়াক (জিমি)। লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় সাংবাদিকগন আপনারা অবশ্যই অবগত আছেন গত ৩১ মে সোমবার বিকাল ৩ টায় আমার মার্কেটের এস.এম মাহির ইলেকট্রনিক্স এর সামনে শেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বদরুল ইসলাম পোদ্দার ববির ছেলে মোঃ আবির আহম্মেদ বনি দেশীয় অস্ত্র নিয়ে দাড়কি পাড়া নিবাসী মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ হাসান আলীর উপর অর্তকিত ভাবে হামলা করে। এমতাবস্থায় আশ পাশের লোকজন ও এস.এম মাহির ইলেকট্রনিক্সের মালিক মানিক শেখ ঠেকাতে গেলে তাদের উপরেও চড়াও হয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে বনি।পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিরু,অত্র মার্কেট কতৃপক্ষ সহ অনেকেই পরিস্থিতি শান্ত করে। এমতাবস্থায় বিষয়টি নিয়ে বনির পিতার সাথে আলোচনা করে কিভাবে সুষ্ঠ মিমাংসা করা যায়, সে জন্য আমি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আহসান হাবিব আম্বিয়া, এস.এম মাহির ইলেকট্রনিক্স এর মালিক মানিক শেখ ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সৌরভ আহম্মেদ সুমন সহ অনেকে আলোচনায় বসি। কিছু বুঝে উঠার আগেই পূর্বের ঘটনার ৪০থেকে৫০মিনিট পর পুনরায় আবির আহম্মেদ বনি ও তার ৮-৯জনের একটি দল সহ দেশীয় অস্ত্র নিয়ে এস.এম মাহির ইলেকট্রনিক্স (যমুনা) শোরুমের গেটে হামলা করে। এ সময় উক্ত শোরুমের কর্মচারী মোঃ বাবু কে ধারালো অস্ত্র দ্বারা কোপাতে থাকে।শোরুমের মালিক মানিক শেখ ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন ঠেকাতে গেলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। যেহেতু আমার মার্কেটে দুটি ব্যাংক, রেস্টুরেন্টে ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোটেও কাম্য নয়।আমরা মার্কেট কতৃপক্ষ সহ মার্কেটের ব্যবসায়ীগন নিরাপত্তা হীনতায় ভুগছি।তাই জরুরি ভাবে আমাদের মার্কেটের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।