1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৭ জুন, ২০২১

জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এত সংগঠনের প্রয়াত আমির আহমদ শফীর বড় ছেলেকে সহকারী মহাসচিব করা হয়েছে।

সোমবার ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদী।

নতুন কমিটিতে নায়েবে আমির হয়েছেন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, আবদুল হক মোমেনশাহী, সালাউদ্দিন নানুপুরী, মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মুহিব্বুল হক (গাছবাড়ি), ইয়াহইয়া (হাটহাজারী মাদ্রাসা), আবদুল কুদ্দুস (ফরিদাবাদ), তাজুল ইসলাম (ফিরোজ শাহ), জসিমুদ্দিন (হাটহাজারী মাদ্রাসা)।

যুগ্ম-মহাসচিব হয়েছেন- সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), লোকমান হাকীম (চট্টগ্রাম), আনোয়ারুল করিম (যশোর), আইয়ুব বাবুনগরী।

হেফাজতের নতুন কমিটির বাকি সদস্যরা হলেন- সহকারী মহাসচিব জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস (চট্টগ্রাম), অর্থ সম্পাদক মুহাম্মদ আলী (মেখল), সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান কাশেমী (নাজির হাট), প্রচার সম্পাদক মুহিউদ্দিন রব্বানী (সাভার), সহ প্রচার জামাল উদ্দিন (কুড়িগ্রাম), দাওয়াবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম সোবহানী (উত্তরা), সহ দাওয়াবিষয়ক সম্পাদক ওমর ফারুক (নোয়াখালী)। কমিটির সদস্যরা হলেন মোবারক উল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), ফয়জুল্লাহ (মাদানী নগরের পীর), ফোরকানুল্লাহ খলিল (চট্টগ্রাম), মোসতাক আহমদ (খুলনা), রশীদ আহমদ (কিশোরগঞ্জ), আনাস (ভোলা), মাহমুদুল হাসান (ফতেহপুরী), মাহমুদুল আলম (পঞ্চগড়)।

এ ছাড়া মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটি এবং ৯ সদস্যের একটি খাস (বিশেষ) কমিটি গঠন করা হয়েছে। এই খাস কমিটি মজলিশে শুরা হিসেবে বিবেচিত হবে।

নতুন কমিটিতে বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বাদ দেওয়া হয়েছে।

অবশ্য সরকারের চাপ থেকে বাঁচার জন্য কিছু নেতা কারাবন্দী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করেছেন বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।

এদিকে বাবুনগরীর নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা দিলে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারীরা পাল্টা কমিটি গঠন করবেন বলে গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় নেতাদের গ্রেপ্তারের মুখে ২৫ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। ওই দিনই কয়েক ঘণ্টা পর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটি ২০১ সদস্যবিশিষ্ট করা হয়। ওই কমিটিতে আনাস মাদানীর অনুসারী হিসেবে পরিচিত নেতাদের কাউকে রাখা হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD