1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ও ভালো ভোট হয়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২১ জুন, ২০২১

করোনা মহামারির মধ্যেই প্রথম ধাপের ইউপি ভোট, দুটি পৌরসভা ও একটি সংসদীয় আসনের উপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষীপুর-২ সংসদীয় আসন, দুটি পৌরসভা এবং প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ হয়।

সোমবারের ভোট শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ২০৪টি ইউনিয়ন পরিষদের অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে ভোলা ও গৌরনদীতে দুজনের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, কোনো মৃত্যুই কারও কাছে কাম্য নয়। দুটি মৃত্যুর ঘটনা জেনেছি। প্রার্থী ও সমর্থকদের কারণে এটা হয়েছে। স্থানীয়ভাবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তা পর্যালোচনা করা হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশন থেকে সারা দেশে নির্বাচন মনিটরিং হয়েছে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব খবর এসেছে, তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। দুজন নিহত হয়েছেন। দু-একটি ঘটনা ছাড়া সবখানে শান্তিপূর্ণ ও ভালো ভোট হয়েছে।

ভোট চলাকালে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন। এছাড়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD