1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পাঁচটি জেলা থেকে নৌপথে যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২১ জুন, ২০২১

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পাঁচটি জেলা থেকে নৌপথে যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নতুন করে সাতটি জেলায় ‘লকডাউন’ ঘোষণার পর নৌ চলাচলে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

নতুন করে বিধিনিষেধের আওতায় আসা জেলাগুলো হলো— নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও রাজবাড়ী। এর মধ্যে পাঁচটি জেলা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল করে।

সন্ধ্যায় বিআরটিএ এর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সিগঞ্জ)-বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ)-কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথসহ এই জেলাগুলোর সংশ্লিষ্ট নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান সাময়িকভাবে বন্ধ থাকবে। এই জেলার লঞ্চঘাটগুলোতে অন্য কোনো জেলা থেকে ছেড়ে যাওয়া নৌযান ভিড়তে পারবে না।

ফলে ঢাকার সঙ্গে এই জেলাগুলোতে সড়পথের পাশাপাশি নৌপথেও যাত্রী চলাচল করতে পারবে না। তবে পণ্য পরিবহন ও জরুরি সেবার সঙ্গে যুক্ত নৌযান নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD