1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

এবার ভারতে পাচারকালে ৯’শ কেজি সুপারি সহ ১ জনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

আল-আমিন,নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা সীমান্তে গরু-মহিষ সহ ভারতীয় বিভিন্ন পণ্য আটকের ঘটনা প্রায়ই ঘঠে থাকলেও এবার ঘটেছে তার উল্টো!

সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৯’শ কেজি বাংলাদেশী সুপারি সহ এক চোরাচালানিকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

কলমাকান্দা থানার এসআই(নিঃ) মোঃ সাজেদুল হক জানান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদের নির্দেশনায় ২৮ জুন(সোমবার) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার নাজিরপুর – ল্যাংগুড়ার মধ্যবর্তী এলাকা হতে ২৮ বস্তায় মোট ৯’শ কেজি বাংলাদেশী সুপারি আটক করে। এসময় মোঃ শহীদুল ইসলাম নামে এক চোরাচালানিকে আটক করতে সক্ষম হন।

আটক শহীদুল ইসলাম উপজেলার ফুলবাড়ী গ্রামের মোঃ আছর আলীর সন্তান। ফুলবাড়ি বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।

এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপার্দ করেছে বলে জানান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, ওসি মোহাম্মদ আব্দুল আহাদ।

জানা যায়, ভারতের সীমান্তবর্তী মেগালয়, আসাম, গৌহাটী ও ত্রিপুরা রাজ্যের পান পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় ‘জিল সুপারি’ বা ‘গুতকা’ তৈরীর প্রধান উপাদান বাংলাদেশী এই পঁচা সুপারি।

পক্ষান্তরে বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা থাকা ভারতীয় শ্যাম্পু, সাবান সহ বিভিন্ন প্রসাধনী, চকোলেট, বিস্কুট, হরলিক্স, বেবিফুড, এলাচি, চা-পাতা, চিনি, দারুচিনি, জিরা, মসুর ডাল, ইলেকট্রনিক সামগ্রী,বাসমতী চাল, শাড়ি,প্যান্ট, থ্রি-পিস সহ বিভিন্ন পণ্যের যোগানদাতা রাজ্যগুলোর মহাজনদের খুশি রাখতে বাংলাদেশী বিশেষ এই সুপারি ভারতে পাচার করে থাকে চক্রটি।

ময়মনসিংহের শেরপুর-জালপুর থেকে এই সমস্ত সুপারি সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারতে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD