1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে জেলের জালে আটকা পড়লো চিত্রা হরিণ / দৈনিক প্রথম সময়

ফেনী জেলা প্রতিনিধি |
  • প্রকাশ : বুধবার, ৩০ জুন, ২০২১

ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে জেলেদের জালে আটকা পড়েছে একটি চিত্রা হরিণ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে অজ্ঞাত স্থান থেকে হরিণটি ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে সাঁতার কাটতে কাটতে শক্তি হারিয়ে জেলেদের জালে আটকা পড়ে।

পরে, জেলেরা হরিণটিকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে নৌকায় তুলে উপকূলে চর খোন্দকার এলাকায় নিয়ে আসেন।

এ সময় হরিণটিকে এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকারী জেলেরা জানান, মঙ্গলবার দুপুরের পর হরিণটি বড় ফেনী নদীতে ভাসতে থাকতে দেখা যায়।

একপর্যায়ে হরিণটি স্রোতের তোড়ে জেলেদের জালে আটকা পড়ে।

জেলেরা হরিণটিকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হুসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হরিণটিকে  থানায় নিয়ে আসে।

জেলে ইকরামুল হক বলেন, মাছ ধরার সময় হরিণটিকে নদীতে ভাসতে দেখে দুজন মিলে হরিণটিকে উদ্ধার করেছেন।

স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রা হরিণটিকে কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD