1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

কানাডায় চরম তাপপ্রবাহে ৭০ জনের মৃত্যু / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ৩০ জুন, ২০২১
A temporary misting station on Abbott Street during a heatwave in Vancouver, British Columbia, Canada, on Monday, June 28, 2021. The heat is expected to continue for several days in some parts of British Columbia, according to weather warnings from the government. Photographer: Trevor Hagan/Bloomberg

তাপমাত্রা বৃদ্ধিতে কানাডায় আগের সব রেকর্ড ভেঙে গেছে। তাপপ্রবাহে অসুস্থ হয়ে কয়েক ডজন মানুষ মারা গেছে গত কয়েক দিনে।

ব্রিটিশ কলম্বিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার থেকে এ পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ব্যক্তি।

এ দিকে সিএনএন জানায়, শুক্রবার থেকে এ অঞ্চলে ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

’অভূতপূর্ব সময়’ উল্লেখ করে প্রদেশের প্রধান শব-পরীক্ষক লিসা লাপয়েন্টে এক বিবৃতিতে জানান, গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়েছে। চরমমাত্রার তাপের কারণে অনেকেই মারা গেছে। যেখানে সাধারণত চার দিনে ১৩০ জনের মৃত্যু হয়, সেখানে ১০০ বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটনে তৃতীয় দিনের মতো সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস বা ১২১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কখনো ৪৫ ডিগ্রি অতিক্রম করেনি।

কানাডার পুলিশ থেকে প্রতিবেশী, পরিবারের সদস্য ও প্রবীণদের প্রতি খেয়াল রাখার জন্য সবার কাছে অনুরোধ করা হয়েছে।

ভাঙ্কুভার শহরতলির ৬৯ জনের মৃত্যুর পেছনে তাপপ্রবাহের ভূমিকা আছে বলে ধারণা করছে পুলিশ। যাদের বেশির ভাগ ছিলেন প্রবীণ ও দুর্বল।

ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টা-সহ কিছু অঞ্চলে তাপ বৃদ্ধির কারণে সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। সংস্থার জলবায়ু বিশেষজ্ঞ ডেভিভ ফিলিপস বলেন, কানাডা বিশ্বের দ্বিতীয় শীতল ও তুষার প্রবণ দেশ। এখন যা দেখছি সে তুলনায় দুবাই ঠান্ডা হবে।

এ অবস্থায় কানাডার তাপপ্রবণ এলাকায় অনেকে অস্থায়ী মিস্টিং স্টেশনে ভিড় জমিয়েছেন।

এ দিকে পাশের দেশ আমেরিকার পোর্টল্যান্ড ও সিয়াটলের মতো শহরে ১৯৪০ এর দশকের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পোর্টল্যান্ডে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস ও সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সব এলাকার অনেক অধিবাসী সরকারের স্থাপন করা কুলিং সেন্টারে অবস্থান নিয়েছে ইতিমধ্যে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD