1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ফুলেল শুভেচ্ছা আর মাগফেরাত কামনার মধ্য দিয়ে আ’লীগ নেতা জুলফিকুল সিদ্দিকীর ১ম মৃত্যুবার্ষিকী পালন।

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব
  • প্রকাশ : রবিবার, ৪ জুলাই, ২০২১

কবর জেয়ারত,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক প্রয়াত জুলফিকুল সিদ্দীকির ১ম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে তাঁর নিজ গ্রাম ঘোপালে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে সকালে দলীয় নেতাকর্মী,ব্যবসায়ী,এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কবর জেয়ারত করেন।এরপর মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।পুষ্পমাল্য অর্পন শেষে আলোকদিয়া তেমুহনী আওয়ামীলীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশেক এলাহীর সভাপতিত্বে ও সমাজ সেবক হাজী মহসীন আলীর সঞ্চালনায় প্রয়াত আলহাজ্ব জুলফিকুল সিদ্দীকির কর্মময়ী জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এফএম আজিজুল হক মানিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি।বিকেলে তেমুহনী পাঞ্জেগানা মসজিদে বাদ আসর মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মহসিন আলী,সাতানী পাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, মরহুমের বড় ভাই মোঃ জুলকার নাইন সিদ্দীকি,ছোট ভাই মোঃ জুলহাস সিদ্দীকি,একমাত্র ছেলে মোঃ আশ্রাফুল সিদ্দীকি ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বাদশাসহ রাজনৈতিক ব্যক্তি,ব্যবসায়ী,শুভাকাঙ্খীরা অংশ নেয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরলালা জামে মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ।মরহুমের একনিষ্ঠ বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মহসিন আলী মুরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD