1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় যুবদল নেতা মানিক এর বিরুদ্ধে টাকা চুরির অপরাধে অভিযোগ দায়ের / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ৫ জুলাই, ২০২১

 ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন মানিক প্রকাশ তোতলা মানিকের বিরুদ্ধে টাকা চুরির অপরাধে অভিযোগ দেয়া হয়েছে।গত ২০১৯ সালের ০৩ নভেম্বর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া ওয়ার্ডের মৃত হাজী জালাল আহাম্মদের ছেলে ভুক্তভুগী সোহরাব হোসেন উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে উক্ত অভিযোগ দায়ের করেন।মামলার এজাহার সূত্রে ও বাদি মোঃ সোহরাব হোসেন এর বক্তব্যে জানা যায় উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের মৃত কালা মিয়া চৌধুরীর ছেলে সাবেক ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন মানিককে চট্টগ্রামের আগ্রাবাদে কেএম টাওয়ারে(কর্পোরেট শাখা) এনএস ট্রেডিং কর্পোরেশনে আমার (সোহরাব হোসেন) অফিসে দৈনিক বেতনের ভিত্তিতে অস্থায়ী ভিত্তিক কর্মচারী হিসেবে গত ২০১৯ সালের ০৮ সেপ্টেম্বর নিয়োগ প্রদান করি।উল্লেখিত বিবাদী (মানিক)অত্র অফিসে নিয়োগ লাভের পর অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করে আসছিল এবং বিবাদীর প্রতি আমার আস্থা ও বিশ্বাস হয়।সেই দূর্বলতার সুযোগে বিবাদী আমার অফিস থেকে ব্যাংকে জমা প্রদানের জন্য অফিসে রক্ষিত নগদ ৪,২০,০০০ (চার লাখ বিশ হাজার)টাকা এবং ১২,৪২,২১১(বার লাখ বিয়াল্লিশ হাজার দুইশত এগার ) টাকার ন্যাশনাল ব্যাংক আন্দর কিল্লা শাখার একটি চেকসহ অফিসের কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে চুরি করে পালিয়ে যায়।পরবর্তীতে আমি তার মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাই।এবং তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বিবাদীর অবস্থান নিয়ে কোন প্রকার তথ্য দিতে ব্যর্থ হয়।এব্যপারে অভিযোগের বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিবাদী মোঃ ইকবাল হোসেন মানিককে একাধীকবার নোটিশ প্রদান করলেও সে নোটিশের কোন জবাব দেয়নি।এব্যপারে অভিযুক্ত মোঃ ইকবাল হোসেন থেকে তার অভিযোগের বিষয়ে জানার জন্য ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD