1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কুরবানিকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়ায় মহিষ খামারীরা বিক্রয়ের জন্য প্রস্তুত / দৈনিক প্রথম সময়

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব
  • প্রকাশ : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

 আর কিছুদিন পরেই কুরবানীর ঈদ। চাঁদ দেখা গেলেই বাজারে গরু, ছাগল,মহিষ,ভেড়া উঠতে শুরু করবে।ছাগলনাইয়ায় গরু ছাগলের পাশাপাশি মহিষের চাহিদা অনেক বেশি।বিশেষ করে গরুর তুলনায় মহিষের মাংসে চর্বির পরিমান কম থাকায় এবং এলার্জির ঝুঁকি না থাকায় এখনকার মানুষের কাছে দিন দিন মহিষের চাহিদা বাড়ছে।এছাড়াও মহিষের আকার বড় হওয়ায় কয়েকজন মিলে শরিক দিতে পারায়ও মহিষের চাহিদা বেশি।খামারীরা জানায় গরুর তুলনায় মহিষের দাম তুলনামূলকভাবে কম আবার মাংসের পরিমান বেশি হওয়ায় এখানকার বাজারগুলোতে মহিষের চাহিদা অনেক বেশি।খামারীরা জানায় তিন থেকে চারমাস পূর্বে হাতিয়া থেকে এসব মহিষ এনে এখানকার খামারগুলোতে কুরবানির জন্য এসব মহিষ লালানপালন করা হয়। খামারি জানায় জমিতে বেড়ে উঠা প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর মাধ্যমে এসব মহিষ বড় করা হয়।সবুজ ঘাস ছাড়া আর কোন ধরনের কৃত্তিম বা ভেজাল কিছু খাওয়ানো হয়না।এবং এসব মহিষের মাংস মানব দেহের জন্য কোন ধরনের রোগ জীবানুর ঝুঁকি নেই।প্রতিটি মহিষের মূল্য সত্তুর হাজার থেকে দুই লক্ষ টাকা। খামারের মালিক রবিউল হক জানান এবারের কুরবানি করোনা পরিস্থিতে হওয়ায় বাজার মন্দা হওয়ার আশংকা আছে।তবে সরকারীভাবে পশুর হাট যথাযথভাবে বসানো হলে খামারীদের লোকসান হওয়ার সম্ভাবনা নেই। খামারের মালিক আরো জানায় করোনা পরিস্থিতে কোন ক্রেতা জনসম্মুখে আসতে না চাইলে ফোনের(০১৮৫৯৭১০১১১) মাধ্যমেও যোগাযোগ করতে পারবে এবং কোন ক্রেতা খামার থেকে মহিষ ক্রয় করলে নিজস্ব রাখালের মাধ্যমে নিরাপদে ক্রেতার বাড়ীতে মহিষ পৌঁছে দেয়া হবে।উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর মনুরহাট বাজারের এই খামারটিতে বর্তমানে প্রায় অর্ধশত মহিষ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD