বিকল্পধারায় সদ্য প্রতিষ্ঠিত স্বেচ্ছায় সেবামূলক প্রতিষ্ঠান “মানব সেবা সংগঠন” ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে আজ শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ শত জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জি এম হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা এনজিও ফেডারেশনের জয়েন সেক্রেটারি ও আলোকিত ইয়ুথ সোসাইটির মহাসচিব সিদ্দিক আল মামুন, মানব সেবা সংগঠন ফেনী জেলা কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মহামারী করোনা কালীন সময়ে ঘরে থাকা ১ শত জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে তাদেরকে সমবেদনা প্রকাশ করেন।