1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ইউরো কাপের গোল্ডেন বুট রোনালদোর / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১২ জুলাই, ২০২১

শেষ ষোলোতেই বাদ পড়ে তার দল। তাই মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। এরপরও ইউরো কাপের গোল্ডেন বুট পর্তুগাল অধিনায়কের।

ইউরো ২০২০-আসরে ৪ ম্যাচে ৫ গোল করে এই অর্জন সিআর সেভেনের। তার সমান গোল করেছেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। তবে এসিস্টে এগিয়ে থাকায় এ লড়াইয়ে টাইব্রেকারে জয় রোনালদোর।

আসরে রোনালদো তিনটি গোল করেন পেনাল্টি থেকে। বাকি দুই গোল ওপেন প্লে- হাঙ্গেরি ও জার্মানির বিপক্ষে।

শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো ও শিকের পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের করিম বেনজেমা, সুইডেনের এমিল ফর্সবার্গ এবং বেলজিয়ামের রোমেলু লুকাকু। প্রত্যেকেই ৪টি করে গোল করেন।

ফাইনালে গোল করে কেইনের সামনে সুযোগ ছিল রোনালদোকে ছোঁয়ার বা ছাড়িয়ে যাওয়ার। ৩ গোল করা রহিম স্টার্লিংও যে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এই দুজনই আসরে ৬০০ মিনিটের বেশি খেলেছেন। সেখানে ৩৬০ মিনিট খেলেই গোল্ডেন বুট নিজের করেছেন সময়ের অন্যতম সেরা রোনালদো।

ক্যারিয়ারে এই প্রথম ইউরো কাপে গোল্ডেন বুট জিতলেন রোনালদো। ২০১৬ সালে তার দল চ্যাম্পিয়ন হলেও তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

৫ গোল করে রোনালদো সর্বোচ্চ গোলদাতা ঠিক। তবে সবচেয়ে বেশি ১১টি আত্মঘাতী গোল হয়েছে এবারের ইউরোতে। এর আগে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোল ছিল ৩টি, ২০১৬ ইউরোতে।

উল্লেখ্য, রবিবার আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে ইতালি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD