1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

সাগরে লঘুচাপ দেখা দেওয়ায় সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

সাগরে লঘুচাপ দেখা দেওয়ায় সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানায়, সাগরে লঘুচাপ সৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুই-তিন দিন থাকবে বলে আভাস পাওয়া গেছে। এরপর শ্রাবণের শুরুতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

সোমবারও পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়া, দিনাজপুর ও সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের মধ্যে তাপপ্রবাহে অসহনীয় গরমের অতিষ্ঠ নাগরিক জীবন।

আবহাওয়াবিদ শাহীনুল গণমাধ্যমকে জানান, ‘এটি উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এ জন্য ভ্যাপসা গরম অনুভূত হবে।’

মৌসুমী বায়ু এখন ‘কম সক্রিয়’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সীতাকুণ্ডে ৫৩ মিলিমিটার। এ সময় অনেক জায়গায় হালকা বৃষ্টি রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD