1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। গত বছরের এদিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শফিউল বারী বাবু ক্যানসার আক্রান্ত ছিলেন। এ ছাড়া মৃত্যুর আগে তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।

বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধে তা পালন করতে নেতা-কর্মীদের নিরুৎসাহিত করেছে স্বেচ্ছাসেবক দল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, “শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় ভার্চ্যুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিধিনিষেধের কারণে বুধবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা লক্ষ্মীপুরে প্রয়াত শফিউল বারী বাবুর কবর জিয়ারতে যেতে পারছি না। তবে বিধিনিষেধ শেষে পরিস্থিতি বিবেচনায় আমাদের সেখানে কবর জিয়ারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়াত বাবুর কবরের পাশের মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় সপ্তাহব্যাপী কোরআন খতম চলছে।”

সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে। আর স্মরণিকা প্রকাশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের কর্মসূচিও রয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সেটা করা সম্ভব হচ্ছে না। তাই দোয়া মাহফিলের এই কর্মসূচি ভার্চ্যুয়ালি করার কথা ভাবা হচ্ছে।

জানা গেছে, স্থানীয় নেতা-কর্মী ও পরিবারের পক্ষ থেকে বুধবার লক্ষ্মীপুরের রামগতিতে প্রয়াত বাবুর কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD