1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগনাইয়ায় ঘোপালে বিদায় বেলার সহযোগী সংগঠনের আত্নপ্রকাশ! সমাজ সেবক হাজী মহসিন আলীর আর্থিক সহযোগীতা প্রদান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন-কাফন করার লক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে সেখানকার কিছু উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবকের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” বিদায় বেলার সহযোগী ” নামে একটি সংগঠন আত্নপ্রকাশ করেছে। এই সংগঠনে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন একই ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মহসিন আলী। উক্ত সংগঠনের কাজ হল ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে এই সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে কাফন-দাফনের ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন

আর্থিক সহযোগীতা প্রদানকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মহসিন আলী তাঁর একান্ত সাক্ষাৎকারে বলেন সারা বিশ্ব আজ কোভিড -১৯ তথা করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে। এই অবস্থায় বিশ্বকে স্থবির করে দেওয়া ভয়াবহ করোনা রোগের ছোবল থেকে আমাদের ছাগলনাইয়া উপজেলায় ও মৃত্যুর ঘটনা ঘটছে।অহরহ আক্রান্ত হচ্ছে মানুষ,ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। বর্তমান প্রেক্ষাপটে করোনাসহ যে কোন মৃত্যুতে মানুষ সামাজিকভাবে ভয়ে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজায় এগিয়ে আসছেনা। কিছু কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবার ও নিকটাআত্নীয় স্বজনরাও দূরে দূরে থাকছে। এই অবস্থায় একজন মানুষ হিসেবে সামাজিক,মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে “ব্লাড ফাইটার্স কমিউনিটির” উদ্যোগে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজার উদ্দেশ্যে উপজেলার ঘোপাল ইউনিয়নের কয়েকজন উদীয়মান তরুন স্বেচ্ছাসেবক নিয়ে অরাজনৈতিক অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “বিদায় বেলার সহযোগী” সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়েছে।এই ক্রান্তিকালে মানুষের পাশে এভাবে এগিয়ে আসার জন্য সমাজের সকল সচেতন এবং সামর্থ্যবানদের প্রতিও অনুরোধ জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD