ফেনীর ছাগলনাইয়ায়তে ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা ভূঁইয়া পাড়া সমাজ কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠান হয়েছে। আজ (৩০ জুলাই ) শুক্রবার ইউনিয়নের নিজকুন্জরা গ্রামে “ভূঁইয়া পাড়া সমাজ কল্যাণ সংঘের ” অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সুন্দর সমাজ গড়ার অঙ্গিকারে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে নতুন এই সংগঠনের কমিটি গঠন করা হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম মানিক এর সভাপতিত্বে ও ফজলুল করিম সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলার কো-অর্ডিনেটর মোঃ ফয়সল ভূঁইয়া রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী ছলিম উল্ল্যাহ রনি, উপদেষ্টা বেলাল হোসেন সহ পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও সন্মানিত সদস্য বৃন্দ।অনুষ্ঠানে আব্দুল আল মামুন কে সভাপতি, ইব্রাহীম মিয়াজি নয়ন কে সাধারন সম্পাদক ও রাকিব ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
বিজ্ঞাপন
