1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জন মারা গেছেন / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ৪৬৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত পরশু ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকাল ১৫ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গতকাল করোনা আক্রান্ত হয়ে ২৩৯ জন মারা যান এবং গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞাপন

 

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। এর মধ্যে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে নয় জন ও বরিশাল বিভাগে ১১ জন মারা গেছেন। আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে ৪৮ জন, বাসায় ১৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD