1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
আবদুস সালাম ও রফিকুল আলম মজনু। আমানউল্লাহ আমান ও আমিনুল হক

ঢাকা মহানগর দক্ষিণ  ও উত্তরের  আহ্বায়ক কমিটি ঘোষণা করছে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে  সদস্য সচিব করে ৪৯ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি করা হয়।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে উত্তরের ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

রফিকুল আলম মজনু দক্ষিণ যুব দলের সভাপতি এবং আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার বিকালে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরের এই দুই কমিটি অনুমোদন করেছেন। সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিবউন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিল। গত বছর হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এই দায়িত্ব পান আবদুল আলিম নকী। ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে আরো যারা রয়েছেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে- নবী উল্ল্যাহ নবী (যাত্রাবাড়ী), ইউনুস মৃধা (খিলগাঁও), মো. মোহন (কোতয়ালী), মোশারফ হোসেন খোকন (লালবাগ), আব্দুস সাত্তার (সূত্রাপুর), সিরাজুল ইসলাম সিরাজ (কলাবাগান), আ. ন. ম সাইফুল ইসলাম (শ্যামপুর), হারুন উর রশিদ হারুন (মতিঝিল), তানভীর আহমেদ রবিন (কদমতলী), লিটন মাহমুদ (স্বেচ্ছাসেবক দল), এস. কে সেকেন্দার কাদির (পল্টন), মনির হোসেন চেয়ারম্যান (কামরাঙ্গীরচর)। সদস্য হয়েছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন (সূত্রাপুর), গোলাম হোসেন (সবুজবাগ), সাব্বির হোসেন আরিফ (গোপীবাগ), অ্যাডভোকেট ফারুকুল ইসলাম (খিলগাঁও), মকবুল হোসেন টিপু (গেন্ডারিয়া), আবদুল হান্নান (শাহবাগ), আরিফুর রহমান নাদিম (বংশাল), আনোয়ার হোসেন বাদল (চকবাজার), কে. এম জুবায়ের এজাজ (ধানমন্ডি), ফরহান হোসেন (যাত্রাবাড়ী), লতিফ উল্লাহ জাফরু (বংশাল), অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার (নিউ মার্কেট), মোহাম্মদ আলী চায়না (মুগদা), আবদুল আজিজ (হাজারীবাগ), জামিলুর রহমান নয়ন (যুবদল), হাজী শহিদুল ইসলাম বাবুল (চকবাজার), আকবর হোসেন নান্টু (ডেমরা), শামছুল হুদা কাজল (মুগদা), সাইদুর রহমান মিন্টু (দপ্তর), এস এম আব্বাস (পল্টন), লোকমান হোসেন ফকির (পল্টন), জুম্মন হোসেন চেয়ারম্যান (দনিয়া), ফজলে রুবায়েত পাপ্পু (শাহজাহানপুর), আবদুল হাই পল্লব (ডেমরা), অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী, আরিফা সুলতানা রুমা (ছাত্রদল), সাইফুল্লাহ খালেদ রাজন (ছাত্রদল), ওমর নবী বাবু (গেন্ডারিয়া), আবুল খায়ের লিটন (হাজারীবাগ), নাছরিন রশিদ পুতুল (মহিলা কমিশনার), নাদিয়া পাঠান পাপন (ছাত্রদল), হাজী নাজিম (কোতয়ালী), জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী (নিউ মার্কেট), জামশেদুল আলম শ্যামল (যাত্রাবাড়ী)।

বিজ্ঞাপন

 

ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হয়েছেন- আব্দুল আলী নকি (গুলশান), আনোয়ারুজ্জামান আনোয়ার (তেজগাঁও), আতিকুল ইসলাম মতিন (মোহাম্মদপুর), মোস্তাফিজুর রহমান সেগুন (বিমানবন্দর), ফেরদৌসি আহমেদ মিষ্টি (সাবেক কাউন্সিলর), এ জি এম শামসুল হক (বাড্ডা), মোয়াজ্জেম হোসেন মতি (কাফরুল), আতাউর রহমান চেয়ারম্যান (ভাটারা), আক্তার হোসেন (খিলক্ষেত), গোলাম মোস্তফা (তুরাগ)।সদস্য হয়েছেন, তাবিথ আউয়াল (গুলশান), ফয়েজ আহমেদ ফরু (রামপুরা), শাহিনুর আলম মারফত (খিলক্ষেত), আলহাজ্ব আবুল হাসেম (আদাবর), মাহফুজুর রহমান (বাড্ডা), আলাউদ্দিন সরকার টিপু (বিমানবন্দর), তুহিনুল ইসলাম তুহিন (বাড্ডা), হাফিজুর রহমান ছাগির (উত্তরা পশ্চিম), সোহেল রহমান (মোহাম্মদপুর), অ্যাড. মো. আক্তারুজ্জামান (আদাবর), আবুল হোসেন আব্দুল (মিরপুর), মো. শাহ্ আলম (শেরে-বাংলা নগর), এল রহমান (তেজগাঁও), আফাজ উদ্দিন (উত্তরা পশ্চিম), আহসান হাবিব মোল্লা (উত্তর খান), সালাম সরকার (উত্তরা পূর্ব), গোলাম কিবরিয়া মাখন (ভাষাণটেক), এ বি এম রাজ্জাক (মিরপুর), তারিকুল ইসলাম তালুকদার (ক্যান্টনমেন্ট), হাজী মো. ইউসুফ (মোহাম্মদপুর), আলী আকবর আলী (দক্ষিণ খান), আহসান উল্লা চৌধুরী হাসান (কাফরুল), মিজানুর রহমান বাচ্চু (বনানী), হুমায়ন কবির রওশন (শাহ আলী), আমজাদ হোসেন মোল্লা (রূপনগর), রেজাউর রহমান ফাহিম (বনানী), মাহবুব আলম মন্টু (পল্লবী), হাফিজুর হাসান শুভ্র (দারুস-সালাম), জাহাঙ্গীর মোল্লা (বাড্ডা), আজহারুল ইসলাম সেলিম (ভাটারা), শফিকুল ইসলাম শাহিন (গুলশান), আফতাব উদ্দিন জসিম (শেরে-বাংলা নগর), মো. হানিফ মিয়া (শাহ্ আলী), মো. মোজাম্মেল হোসেন সেলিম (তেজগাঁও শিল্পাঞ্চল), মো. জিয়াউর রহমান জিয়া (মিরপুর)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD