ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জম্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদারের সভাপতিত্বে পৌর মিলনায়তনে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একে একে সকল অতিথির বক্তব্যের পর অনুষ্ঠানের সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার অনুষ্ঠানস্থলে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে( কামাল) এম্বুেন্সযোগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শে সিসিউতে ভর্তি করানো হয়।উপজেলা যুবলীগের আহবায়ক এয়াছিন শরীফ মজুমদার জানায় তাঁর অবস্থা এখনো সংকামুক্ত নয়।পরীক্ষা করা হয়েছে রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে কি সমস্যা হয়েছে।সুস্থ্যতা কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন

