1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

১৮ মাস পর চালু হল দেশের সকল বিদ্যাপীঠ! ছাগলনাইয়ায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাছির গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বরণ করল শিক্ষক ও পরিচালনা পর্ষদ ।

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব
  • প্রকাশ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

 সারা বিশ্বের মত বাংলাদেশেও ছিল করোনা মহামারী।এরই মাঝে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের আক্রান্তের হারও ছিল বহুগুন বেশি।কোভিড-১৯ তথা করোনা মহামারী থেকে কোমলমতি শিক্ষার্থীদের মুক্ত রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। প্রায় প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবারো পূর্বের ন্যায় সরকারের নির্দেশনা অনুযায়ী শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হল।এই উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পাঠযোগ্য করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহন করে স্ব-স্ব কর্তৃপক্ষ।তারই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা। আজ ১২ সেপ্টেম্বর রবিবার সকালে বিভিন্ন শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মহসিন আলী। এসময় তিনি সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠ দান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।বিশেষ করে সরকার ঘোষিত সকল শর্ত যথাযথভাবে পালনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ দান করতে বলেন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিচালনা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব শর্মা,শিক্ষক প্রতিনিধি মোঃ আকবর হোসেন, ও শিক্ষকবৃন্দ।

এদিকে উপজেলার রাধানগর ইউনিয়নের নাছির গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসলে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা। শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ, রজনীগন্ধা আর চকলেট দিয়ে বরণ করেন বিদ্যালয়ের সহ-সভাপতি আবদুর রউফ ভূঁইয়া।এবং ছাত্র-ছাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে জীবানুমুক্ত করা হয়।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান খোন্দকার, অভিভাবক সদস্য মোঃ ওয়াজি উল্যাহ্ সবুজ,সহকারী শিক্ষীকা আসমা আক্তার, সামছুন নাহার ভূঁইয়া,ফৌজিয়া জাহান ও সুফিয়া খাতুন।দীর্ঘদিন পর প্রাণের বিদ্যালয়ে এসে আনন্দে মেতে উঠে কোমলমতি শিক্ষার্থীরা।আর শিক্ষার্থীদের দীর্ঘদিনের লোকসান পুষিয়ে নিতে ব্যস্ত শিক্ষক ও পরিচালনা পর্ষদ। ভালো ফলাফল অর্জন করে দেশের যোগ্য নাগরীক হোক নারীছেড়া সন্তানরা এমনটাই প্রত্যাশা পিতা-মাতাদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD